ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

#

নিশাত শাহরিয়ার

১৯ মার্চ, ২০২৬,  10:59 PM

news image

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন, 'বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হবে।'

এরআগে, সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইফতারের আগেই দেশের বেশিরভাগ জেলা থেকে শাওয়ালের চাঁদ না দেখতে পাওয়ার তথ্য আসতে থাকে।

এরপর ইফতার শেষে আবারও বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাকি জেলাগুলো থেকে তথ্য আসার পর দেশে পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন ধর্মমন্ত্রী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন