ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে কালাইয়ে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৪ ডিসেম্বর, ২০২৫,  6:00 PM

news image

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মমতায় নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, কালাই-এর উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

এ সময় একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা ও কালাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় ইউএনও শামীম আরা বলেন, শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির মেধা ও বিবেকের প্রতীক। স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করে এ দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে তাঁদের ত্যাগ ও আদর্শ কখনোই মুছে যাওয়ার নয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে শহিদ বুদ্ধিজীবীদের ইতিহাস জানানো অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোকাবহ দিন হিসেবে চিহ্নিত। প্রতিবছর এ দিনটি শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাট।