ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

লালপুরে নিখোঁজ ছাত্রীকে ঘিরে শিক্ষক আল মামুনকে জড়িয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৬,  10:18 AM

news image

নাটোরের লালপুর উপজেলার এক ছাত্রী নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মামুনকে জড়িয়ে যে সংবাদ ও বিভিন্ন দাবি প্রচার করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

প্রতিবাদলিপিতে আল মামুন বলেন, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, নিখোঁজের ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। যথাযথ তথ্য যাচাই ছাড়াই তার নাম বিভিন্ন মাধ্যমে প্রচার করায় তিনি সামাজিক, মানসিক ও পেশাগতভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি আরও জানান, পরবর্তীতে নিখোঁজ ছাত্রী পরিবারের কাছে ফিরে এলে পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কথা-কাটাকাটির জেরে অভিমান করে ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরিবারের বক্তব্যে তার সম্পৃক্ততার কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি বলেও তিনি দাবি করেন।

আল মামুন বলেন, কোনো ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের আগেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম জড়িয়ে অপপ্রচার চালানো অনাকাঙ্ক্ষিত। এতে একজন শিক্ষকের ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়।

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি তথ্য যাচাই-বাছাই করে সংবাদ ও তথ্য প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্য প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন