ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে ভোলায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা উপস্থাপক নিশাত শাহরিয়ারকে কালো তালিকাভুক্ত করা আওয়ামী ফ্যাসিবাদীরা এখনো বহাল বাংলাদেশ বেতারে মিরপুর মাজার রোডে হোটেল ঈগলে স্পার নামে চলছে দেহ ব্যবসা ও ব্ল্যাক মেইলিং রাজধানীর ধানমন্ডি এলাকার বেসরকারি হাসপাতাল সমূহ সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যুতে এবি পার্টির গভীর শোক নারীকে অপহরণের চেষ্টায় অভিযুক্তদের ৩ জন গ্রেপ্তার বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভোলা ভেদুরিয়া সিরাজ মাঝির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লাকসাম-মনোহরগন্জ আসনে ৬৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

#

আমজাদ হোসেন (লাকসাম)

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  2:05 AM

news image

কুমিল্লা–৯ লাকসাম–মনোহরগঞ্জ আসনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে। লাকসামে ৬৭টি ও মনোহরগঞ্জ উপজেলায় ৬৭টি মোট ১৩৪ কেন্দ্র রয়েছে।

জানা গেছে, লাকসামের ৬৭ কেন্দ্রের মধ্যে ১৩টি ঝুঁকিপূর্ণ ও সাতটি অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। মনোহরগঞ্জ উপজেলায় ৬৭টি কেন্দ্রের মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ ও ১১টি অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে।

এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে লাকসামের বাকই ইউনিয়নের কেশব হাসিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগপুর উত্তরপাড়া দারুস সুন্নাহ হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা, টিচনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুদাফরগঞ্জ ফাজিল মাদ্রাসা, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলিকাতা রেজাউল করিম মাদ্রাসা, জাতকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ ১০টি কেন্দ্রের মধ্যে সিংগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল আমিন ইনস্টিটিউট পশ্চিমগাঁও, আল হেদায়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা, গুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

প্রশাসন ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং অতিরিক্ত বাহিনী মোতায়েনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার পরিকল্পনা গ্রহণ করেছে।

লাকসামে সর্বমোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৭ হাজার ৪০৩ ভোট এবং মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ১৬৮ ভোট।

মনোহরগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৩৫ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ১৪৫ ভোট এবং মহিলা ভোটার ৭০ হাজার ১৯০ ভোট।

কুমিল্লা–৯ লাকসাম–মনোহরগঞ্জ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ৫০৭ ভোট। আসনটি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।