ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

লাকসামে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে আটক নারী

#

আমজাদ হোসেন (লাকসাম)

১৩ মে, ২০২৬,  3:11 AM

news image

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  থেকে এক বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে আটক করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১২ মে) আনুমানিক সকাল ১০:৩০ টার দিকে হাসপাতালের ২৯ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হনুফা বেগম (৮০) চিকিৎসা নিতে মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। তিনি জানান, সিরিয়াল বজায় রাখতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে কারো স্পর্শ অনুভব করেন। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে সন্দেহভাজন এক নারীকে ধরে ফেলেন তিনি।

হনুফা বেগম বলেন, “টের পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওই মহিলাকে ঝাপটে ধরি। পরে তার কাছে অনেক খোঁজাখুঁজি করে আমার চেইন পাওয়া যায়নি। আমার ধারণা, তার সঙ্গে থাকা অন্য কারো কাছে কৌশলে চেইনটি দিয়ে দিয়েছে।”

ভুক্তভোগীর মেয়ে রিনা জানান, তিনি তার মাকে লাইনে রেখে চিকিৎসকের কাছে স্লিপ দিতে গেলে এ ঘটনা ঘটে। পরে বাইরে এসে দেখেন স্থানীয় লোকজন ওই নারীকে আটক করে রেখেছেন। এরপর স্থানীয়রা তাকে গাজীমুড়া এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এদিকে অভিযুক্ত নারী দাবি করেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহ মিলনের মেয়ে সাফিয়া সাথী (২৫)। তার নিকট জানতে চাইলে  তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার স্বামীকে খুঁজতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লাকসাম এসে পেটে ব্যথা অনুভব করলে হাসপাতালে চিকিৎসা নিতে লাইনে দাঁড়াই। তখন তারা আমাকে আটক করে।”

ঘটনাস্থলে উপস্থিত গাজীমুড়া গ্রামের বাসিন্দা সেলিম জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটক নারী অভিযোগ স্বীকার না করলে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। 

এদিকে চেইন ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে লাকসাম ও তার আশপাশের বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজন ভুক্তভোগী এসে তাদের মালামাল হারানোর অভিযোগ জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান বলেন, “হাসপাতালে চোর সন্দেহে এক নারীকে আটক করার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। কিছুক্ষণ পর জানতে পারি,পুলিশ পৌঁছানোর আগেই  স্থানীয় লোকজন তাকে অন্যত্র নিয়ে গেছে।”

হাসপাতালের সিসিটিভি ফুটেজ চাওয়া হলে তিনি জানান, সিসি ক্যামেরাটি বর্তমানে নষ্ট রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রোগী ও স্বজনদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী হারানোর ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের তদারকির অভাবকে এসব ঘটনার জন্য দায়ী করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন