ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

লাকসামে চেয়ার প্রতীকের পক্ষে পথসভা ও মিছিল

#

আমজাদ হোসেন (লাকসাম)

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  1:33 AM

news image

কুমিল্লার লাকসামে বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিকের নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন গোলচত্বরে অনুষ্ঠিত পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পথসভা শেষে একটি নির্বাচনী মিছিল বের করা হয়।

মিছিলটি জংশন বাজার থেকে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে লাকসাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত চেয়ার প্রতীকের নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী ও সুন্নিপন্থি সমর্থক অংশ নেন।

চেয়ার প্রতীকের সমর্থনে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বৃহত্তর সুন্নি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, লাকসাম ও মনোহরগঞ্জের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন।

পথসভায় বক্তব্য রাখেন মাওলানা মনোয়ার হোসেন, মোহাম্মদ মহিন উদ্দিন, মোহাম্মদ রিপন মজুমদার, ডা. এইচ এম মাসুদুর রহমান, ছাত্রনেতা তোফাজ্জল হোসেন তুহিন, ছাত্রনেতা শহীদ উল্লাহ, মুফতি আহসান হাবিব, যুবনেতা ইসমাইল হোসেন ও মহিন উদ্দিন আজমি প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

তারা বলেন, ন্যায় ও আদর্শের পক্ষে অবস্থান নিয়ে চেয়ারম্যান প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

পথসভা ও মিছিল শেষে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন