ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের মিরপুরে ইসলামী যুব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ স্ত্রীর সামনেই দুই লঞ্চের চাপায় প্রাণ গেল স্বামীর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তাদের বদলী ও পদায়ন বদলি করা হলো ভাটারা থানার আলোচিত ওসি ইমাউলকে ​বাংলাদেশের ঈদ সংস্কৃতি ও অর্থনীতি নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি ঢাকা শিশু হাসপাতাল, নিরব কর্তৃপক্ষ ভিডিও ভাইরালের পর নোয়াখালির হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওএসডি মনোয়ার হাসান জীবনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইয়ামাহা রাইডার্স ক্লাব ধনবাড়ীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

লাকসামে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

#

আমজাদ হোসেন (লাকসাম)

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:22 AM

news image

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের প্রথম প্রহরে লাকসাম-এর কেন্দ্রীয় লাকসাম শহিদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহিদ মিনার প্রাঙ্গণ “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত মোঃ আবুল কালাম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বলেন— ভাষার অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা রাখা হবে। তিনি ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে শুদ্ধ ভাষা চর্চায় সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, লাকসামের বীর মুক্তিযোদ্ধাগণ, লাকসাম প্রেসক্লাব, লাকসাম সাংস্কৃতিক জোট, উপজেলা ও পৌর প্রশাসন, লাকসাম থানা, লাকসাম রেলওয়ে থানা, ফায়ার সার্ভিসে, বিভিন্ন এনজিওসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

উপস্থিত বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। একুশের চেতনা বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার ভিত্তি রচনা করেছে। তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহিদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে একুশের আবেগে ভরপুর। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয় এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়।