ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

লাউয়াছড়ায় সড়কে গাছ উপড়ে পড়ায় চলাচলে ভোগান্তি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৬ মে, ২০২৬,  7:42 PM

news image

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে সড়কের ওপর বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়েছিল। এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি কেটে সরালে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (২৫শে মে) রাত তিনটার দিকে কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে গাছটি উপড়ে পড়ে। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দুই পাশে বেশ কিছু গাড়ি আটকে পড়ে।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মঙ্গলবার (২৬শে মে) সকাল সাড়ে ৭ টার দিকে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর ওই সড়কে আবার যান চলাচল শুরু হয়।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফয়েজ আহমেদ বলেন, কালবৈশাখী ঝড়ের তীব্রতায় গাছটি উপড়ে সড়কে পড়ে গিয়েছিল। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে রাস্তা পরিষ্কার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বর্ষা ও কালবৈশাখীর মৌসুমে এই সড়কে প্রায়ই গাছ উপড়ে পড়ে যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। বনের ভেতরের ঝুঁকিপূর্ণ গাছগুলো আগে থেকেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন