ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রোমান জুট মিলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা

#

মতিন গাজী (যশোর)

০১ মার্চ, ২০২৬,  1:22 AM

news image

যশোরের অভয়নগর উপজেলার উড়োতলা এলাকায় অবস্থিত রোমান জুট মিল-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মিল কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক ত্রুটির কারণে শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা বলেন, পাট সংরক্ষণের ব্যাক সাইড অংশে শর্ট সার্কিট থেকে প্রথম আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে নওয়াপাড়া ফায়ার সার্ভিস।

স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে মালোপাড়া পুলিশ ক্যাম্প-এর ইনচার্জ এসআই শেখ সাদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন