ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রেলওয়ে প্রকৌশল বিভাগ অ্যাসোসিয়েশন কুলাউড়ার আলোচনা সভা অনুষ্ঠিত

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

১৬ এপ্রিল, ২০২৬,  1:18 AM

news image

গেজেটেড ছুটি ও শ্রমঘন্টা বাস্তবায়নের পাশাপাশি ঐক্যবদ্ধ সংগঠন উজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কুলাউড়া শাখা পুনর্গঠনের জন্য কুলাউড়া শাখায় প্রকৌশল বিভাগের সকল কর্মচারীদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন তালুকদার, সহ অর্থ বিষয়ক সম্পাদক নুর নবী, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ জিকির ইসলাম। সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কুলাউড়া শাখার সভাপতি এনামুল হক সোহেল, সম্পাদক বেলাল আহমেদ কে নির্বাচিত করে ১৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভা থেকে আরো জানানো হয়, ১৬/০৪/২৬ তারিখে  শ্রীমঙ্গল ও  সিলেট শাখা কমিটির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিভাগীয় প্রকৌশলী/২ ঢাকা এর অধীন  নরসিংদী, আখাউড়া, শায়েস্তাগঞ্জ,শাখা কমিটি সম্পন্ন হয়েছে বাকি কিশোরগঞ্জ শাখা কমিটি পূর্নগঠনের প্রক্রিয়াধীন। 

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঢাকা-চট্টগ্রাম পাকশী-লালমনিরহাট বিভাগের শাখা কমিটি পূর্ণগঠনের কার্যক্রম চলমান রয়েছে।