ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামানের দাফন সম্পন্ন

#

মতিন গাজী (যশোর)

৩০ এপ্রিল, ২০২৬,  10:05 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পীরজাদা বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুম হাফেজ শাহ ওয়ালীউজ্জামান নওয়াপাড়ার পীর সাহেব কেবলা মরহুম খাজা আব্দুল মজিদ শাহ্’র পুত্র এবং সাবেক সংসদ সদস্য শাহ্ হাদীউজ্জামানের ছোট ভাই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোহরের নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন