ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

১৪ জুন, ২০২৬,  12:24 AM

news image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার, আর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত শিবা রানী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কোচিং শেষে বাড়ি ফিরছিল সে।

পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সেলোমেশিনচালিত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সচেতন মহল দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ সড়কে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, যথাযথ নজরদারি ও সচেতনতা বৃদ্ধি করা গেলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন