ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাজনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের সুভাষ রবিদাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো এক সময় তিনি নিজ বসতবাড়ির উত্তর পার্শ্বে শ্মশানঘাটসংলগ্ন একটি গাছের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিকেল ৪টার দিকে নিহতের বাবা নারায়ণ রবিদাস এ দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলে রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও এসআই প্রদ্যুৎ রায় উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

নিহতের পরিবার সূত্রের বরাতে জানা গেছে, সুভাষ রবিদাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন