ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রাজধানীর মগবাজারে রওজা শপে বিএসটিআইয়ের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

#

নিশাত শাহরিয়ার

২০ সেপ্টেম্বর, ২০২৫,  3:34 AM

news image

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরীর মগবাজার এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে রাজধানীর মগবাজারের রওজা শপ, ওয়্যারলেস রেল গেইট, হাতিরঝিল, ঢাকা নামীয় এই প্রতিষ্ঠানকে সরিষার তেল, মধু, হলুদের গুড়া, মরিচের গুড়া, ঘিসহ বিভন্ন পণ্য মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে বিক্রয় ও বাজারজাত করার অপরাধে পনের হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটিকে দ্রুত লাইসেন্স গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর মোঃ মেহেদী হাসান, পরীক্ষক (মেট্রোলজি), রাশেদ আহমেদ, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) এবং মোঃ সামিউল ইসলাম, পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) ঢাকা দায়িত্ব পালন করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন