ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

রাজধানীর নর্দা এলাকা থেকে ১১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

#

নিশাত শাহরিয়ার

২০ সেপ্টেম্বর, ২০২৫,  7:36 AM

news image

রাজধানীর গুলশান থানার নর্দা এলাকায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। এ সময় ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লাখ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়। 

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- হেনা আক্তার (৪৪), মো. সৈকত ইসলাম (২০), মো. সিরাজ আহমেদ রিফাত (২১) ও মো. খায়রুল ইসলাম (১৯)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন