ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রাজধানীর আদাবরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি বেলচা মনিরসহ গ্রেফতার ৫

#

নিশাত শাহরিয়ার

২০ সেপ্টেম্বর, ২০২৫,  10:40 PM

news image

রাজধানীর আদাবরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। বেলচা মনির (২৬) ২। রাকিব হাওলাদার ওরফে ছোট রাকিব (২২) ৩। মোঃ গোলাম রব্বানি সাহস (২৩) ৪। মনির হোসেন ওরফে গুজা মনির (৩০) ও ৫। মোঃ আকাশ খাঁ (২২)।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৪:৩০ ঘটিকায় ভিকটিম রিপন ওরফে নিপুকে তার নিজ বাড়িতে বেলচা মনির ও তার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর একই দিন বিকাল আনুমানিক ০৫.৪৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন রিপন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী আরজু বেগমের অভিযোগের ভিত্তিতে গত (১৬ সেপ্টেম্বর) আদাবর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম মামলাটির ছায়া তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। এরপর শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় ঢাকা মহানগরী ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে হত্যার কাজে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চাইনিজ কুড়াল ও একটি টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন