ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রংপুরে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৬,  1:51 AM

news image

রংপুর-৩ (সদর) এবং রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ দুটি আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ১৪ জন প্রার্থীর।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিধি মোতাবেক প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

এসময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর-৩ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাসদের আনোয়ারুল ইসলাম বাবলু ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল।

এই আসনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির জি এম কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আলম সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীকে।

অপরদিকে রংপুর-৪ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার, জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির (আনিস-রুহুল) আব্দুস ছালাম।

এ আসনে জাতীয়তাবাদী দল-বিএনপির এমদাদুল হক ভরসা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন