ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রংপুরে ডিবির অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক ৩

#

নিশাত শাহরিয়ার

২৯ মে, ২০২৬,  7:22 PM

news image

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ঈদের ছুটির সময়েও মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ বেলা সাড়ে এগারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি’র কোতয়ালী থানাধীন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এএসআই মো: জাহেদুল ইসলামের নেতৃত্বে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে ডিবি পুলিশ। 

আটককৃতরা হলেন- ১। মোঃ জাহিদ হোসেন (৪৫), পিতা- মোঃ সিরাজ মন্ডল, মাতা- জবেদা বেগম, সাং- ইসলামপুর হনুমানতলা, থানা- কোতয়ালী, রংপুর মেট্রোপলিটন পুলিশ।

২। মোঃ আইয়ুব আলী (৫০), পিতা- মৃত আহমেদ আলী, মাতা- মৃত নূরবানু বেগম, সাং- ইসলামপুর হনুমানতলা, থানা- কোতয়ালী, রংপুর মেট্রোপলিটন পুলিশ।

৩। মোঃ নাজমুল ইসলাম (৩৫), পিতা- মৃত বাবর আলী, সাং- পশ্চিম কেশবপুর, থানা- কোতয়ালী, রংপুর জেলা। এ ঘটনায় আরপিএমপি’র কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ঈদসহ যেকোনো উৎসবকালীন সময়েও আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে আরপিএমপি’র অভিযান অব্যাহত থাকবে।

মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সকল থানা ও গোয়েন্দা ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত নিরাপদ নগরী গড়তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন