ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রংপুরের পীরগঞ্জ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের কারণে প্রাণ গেলো গ্রাহকের

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২৭ জুন, ২০২৬,  8:41 PM

news image

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি শঠিবাড়ী-১ এর অধীনে পীরগঞ্জে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় গ্রাহকের সাথে বিদ্যুৎ কর্মীদের অসৌজন্যমূলক আচরণে উক্ত উপজেলার ৭নং বড় আলমপুর মৌজার ষোল ঘরিয়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির হয়েছে বলে জানা যায়।

প্রাপ্ত সূত্র মতে, আসাদুল ইসলাম তাঁর বকেয়া বিলটি ২৫/০৬/২০২৬ ইং তারিখে পরিশোধ করেন। অথচ ২৬/০৬/২০২৬ ইং তারিখ দুপুর ২ টায় পল্লী বিদ্যুতের কর্মীরা এসে তার বিদুৎ সংযোগটি বিচ্ছিন্ন করেন।

উক্ত বিষয় নিয়ে বিদ্যুৎ  কর্মীদের সাথে ব্যাপক বাকবিতন্ডার সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এক পর্যায়ে সংযোগটি পুনরায় সচল  করতে বাধ্য হয় পল্লী বিদ্যুৎ কর্মীরা। ঘটনার পর পরই উত্তেজিত আসাদুল ইসলাম অসুস্থতা বোধ করেন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে প্রত্যক্ষদর্শী জানায়।

ধারণা করা হয়, বিদ্যুৎ কর্মীদের সাথে বাকবিতন্ডায় সময় অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণেই  আসাদুলের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  অবস্থা বেগতিক দেখে সাথে সাথে বিদ্যুৎ কর্মীরা সটকে পড়েন।

সম্প্রতি জুন ক্লোজিং এর কারণে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের পীরগঞ্জ জোনে প্রায়ই এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।

একাধিক সাধারণ গ্রাহক জানান, বিল পরিশোধের পরও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে নির্বিচারে। পল্লী বিদ্যুৎ কর্মীদের ঔদ্ধত্য এবং অসৌজন্যমূলক আচরণ কারণে ভিন্ন ভিন্ন অভিযোগ পাওয়া যায় পীরগঞ্জ জোনাল অফিসের বিরুদ্ধে। সরকারি ছুটির দিনেও বিদ্যুৎ  সংযোগ বিচ্ছিন্নের প্রক্রিয়া নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পীরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রবিউল আলম বলেন, গ্রাহকের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন