ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৬,  10:36 PM

news image

যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শংকরপুর গোলপাতা মসজিদ মহল্লার মৃত ইন্তাজ আলীর ছেলে। পেশায় গ্রিন ল্যান্ড রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠানের মালিক আলমগীর।

জানা গেছে, রাতে যশোর মেডিকেল কলেজের সামনে দিয়ে মোটরসাইকেলযোগে শংকরপুর এলাকার দিকে আসছিলেন আলমগীর হোসেন। পথে শংকরপুর বটতলা এলাকার কাছে পৌঁছালে পেছন থেকে আরও দু’টি মোটরসাইকেলে অজ্ঞাত চারজন তার মোটরসাইকেলের কাছে আসে।

ওই সময় চলন্ত অবস্থায় আলমগীরের মাথায় অস্ত্র ঠেকিয়ে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন