ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

যশোরে টেকনোলজিস্টদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি

#

মতিন গাজী (যশোর)

০৩ ডিসেম্বর, ২০২৫,  5:19 PM

news image

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো যশোর জেনারেল হাসপাতালে পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মবিরতির সময় হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নিজেদের ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা।

বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন মহামারী ও স্বাস্থ্যঝুঁকিতে জীবন ঝুঁকিতে রেখে কাজ করলেও এখনও তারা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্টদের ক্ষেত্রে ‘বৈষম্য’ বজায় রাখা হয়েছে বলে দাবি করেন তারা। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন নেতারা। তারা জানান, দাবি পূরণ না হলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

এদিকে ৫ ঘণ্টার কর্মবিরতির কারণে হাসপাতালের ফার্মেসি, সিটি স্ক্যান, এক্স-রে ও ডায়াগনস্টিক বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা। জরুরি সেবার বাইরে অধিকাংশ পরীক্ষানিরীক্ষা বন্ধ থাকায় রোগী ও স্বজনদের মধ্যে দেখা যায় চরম ভোগান্তি ও ক্ষোভ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন