ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

যশোরের অভয়নগরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

#

মতিন গাজী (যশোর)

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  4:12 PM

news image

যশোরের অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম রাকিবুল সরদার (২৭)।

তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকার বাসিন্দা এবং লুৎফর রহমানের ছেলে।শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের খালি কার্তুজ, ৯টি পিস্তলের খালি কার্তুজ, একটি শর্টগানের ব্যারেল, একটি শর্টগানের বুলেট, চারটি চাকু, একটি কুড়াল, তিনটি পাসপোর্ট, দুটি স্মার্টফোন, ১৩টি জাতীয় পরিচয়পত্র, ছয়টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং ইয়াবা সেবনের তিনটি কাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন