ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের মিরপুরে ইসলামী যুব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ স্ত্রীর সামনেই দুই লঞ্চের চাপায় প্রাণ গেল স্বামীর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তাদের বদলী ও পদায়ন বদলি করা হলো ভাটারা থানার আলোচিত ওসি ইমাউলকে ​বাংলাদেশের ঈদ সংস্কৃতি ও অর্থনীতি নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি ঢাকা শিশু হাসপাতাল, নিরব কর্তৃপক্ষ ভিডিও ভাইরালের পর নোয়াখালির হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওএসডি মনোয়ার হাসান জীবনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইয়ামাহা রাইডার্স ক্লাব ধনবাড়ীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

মৌলভীবাজার-৩ আসনে অবশেষে সক্রিয় হচ্ছেন জামায়াত প্রার্থী

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

৩০ জানুয়ারি, ২০২৬,  4:24 PM

news image

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনী প্রচারণায় জোরেসোরে নামাচ্ছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল মান্নান।

রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই তাকে ঘিরে অনিশ্চয়তার বেড়াকল থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে স্পষ্ট হচ্ছে, তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হতে যাচ্ছেন।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, আগামীকাল থেকেই আব্দুল মান্নানের পক্ষে তার সমর্থকরা প্রচারণায় নামবেন। মাঠপর্যায়ে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১০ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন না পাওয়ায় কেন্দ্রীয় সীদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন আব্দুল মান্নান। সে অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ দিনে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তার সমর্থকরা বাড়ি ঘেরাও করে রাখায় তিনি নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। ফলে আইনি ও প্রক্রিয়াগত কারণে তার প্রার্থীতা বহাল থেকে যায়।

এদিকে গতকাল সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অনুসারী ও নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন ফেসবুক পোস্ট, ছবি ও বক্তব্যে আব্দুল মান্নানের পক্ষে সমর্থন জানিয়ে প্রচারণার আবহ তৈরি করা হচ্ছে। এসব পোস্টে তাকে ‘জনগণের প্রার্থী’ হিসেবে তুলে ধরে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আরও জানা গেছে, আগামী ৩১শে জানুয়ারি কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বড় ধরনের একটি গণসংযোগের মাধ্যমে কর্মসূচিতে অংশ নিতে পারেন আব্দুল মান্নান। যদিও কর্মসূচির স্থান ও সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ আলোচনার তুঙ্গে রয়েছে।

সব মিলিয়ে মৌলভীবাজার-৩ আসনে আব্দুল মান্নানের নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার খবরে নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রচারণা শুরু হলে এই আসনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। সময়ের অপেক্ষা মাত্র।