ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মৌলভীবাজার-২ আসনে নির্বাচনী প্রচারণার দায়িত্ব পেলেন ছাত্রদল নেতা ফেরদৌস

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৮ জানুয়ারি, ২০২৬,  5:17 AM

news image

মৌলভীবাজার-২আসনে ধানের শীষের প্রার্থীর প্রচারণায় সমন্বয়কের দায়িত্ব পেলেন এহসানুল হক ফেরদৌস।

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর প্রচারণা জোরদার করতে সংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল হক ফেরদৌসকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক তাকে এই আসনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রেখে দায়িত্বভার প্রদান করা হয়।

এহসানুল হক ফেরদৌস কুলাউড়া উপজেলার কৃতি সন্তান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে বিএনপি'র চিন্তা ভাবনা রাষ্ট্র ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরা হবে এবং বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুকে বিজয়ী করতে দলের নির্দেশনা অনুযায়ী সচেষ্ট ভাবে কাজ করে যাবো।

এহসানুল হক ফেরদৌসের বাড়ি কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের বাগজুর গ্রামে। শামসুল হক এর ছেলে এহসানুল হক ফেরদৌস। 


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন