ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

৩০ এপ্রিল, ২০২৬,  9:51 PM

news image

মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হলো।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 

তিনি বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ কারাগারের সার্বিক পরিবেশ বিষয়ক পর্যালোচনা করেন।

এ সময় বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রম—যেমন দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত,আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতাও পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক উল্লেখ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শন শেষে একই স্থানে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দিদের কল্যাণ, পুনর্বাসন,স্বাস্থ্যসেবা,আইনগত সহায়তা ও কারাগারের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বোর্ডের সদস্যরা কারাগারের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. তারিকুল ইসলাম,জেলা কারা পরিদর্শক বোর্ডের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।