ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজারে একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে তিন জনের চোখে আলো ফিরেছে, বাকিদের প্রস্তুতি চলছে

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৪ জুলাই, ২০২৬,  12:49 AM

news image

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্য ৩ জন দেখতে পেয়েছেন দুনিয়ার আলো। বাকী ৮ জনের চোখের অপারেশনের জন্য চলছে প্রস্তুতি।

মৌলভীবাজার-৩(সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর নির্দেশে- ও রাজনগর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল ইসলাম এর যোগাযোগ ও অনুরোধে- বুধবার (২২শে জুলাই) মৌলভীবাজার জেলা ও রাজনগর উপজেলা প্রশাসনের সহযোগিতা ও সার্বিক তত্বাবধানে মৌলভীবাজার চক্ষু হাসপাতালের কর্মকর্তা চিকিৎসকসহ সকলের নিরলস প্রচেষ্টায় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের একই পরিবারের জন্মান্ধ ১১ জন সদস্যের মধ্যে ৩জনের অস্ত্রপাচার হবার পর চোখে দেখতে পারছেন।

তাদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে ছুটে যান রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার ও রাজনগর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল ইসলাম।

তিন জনের চোখে দেখতে পারছেন এমন খবরে তারা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ যেন এই পরিবারের সকলের চোখের আলো ফিরিয়ে দিয়ে দুনিয়ায় আল্লাহর নিয়ামতসমূহ দেখার তৌফিক দান করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন