ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজারের বড়লেখায় চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার মামলা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৩ জুলাই, ২০২৬,  3:03 AM

news image

মৌলভীবাজারের বড়লেখায় স্কয়ার গ্রুপের মালিকানাধীন সাবাজপুর চা বাগানে চা বোর্ড ও বনবিভাগের অনুমতি ছাড়াই অবৈধভাবে সরকারি লীজের (খাস) টিলা ভূমি হতে ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

বাগান ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরীকে প্রধান ও আরোও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন উপজেলার ভুগা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশীলদার) পংকজ তালুকদার।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার সাবাজপুর চা বাগানের ম্যানেজার বাগানের ভেতরের বিপিন টিলা, দক্ষিণাঞ্চলের বৈকন্ঠটিলা, আনডহর ও আশপাশ এলাকার টিলাভূমি থেকে প্রায় ৩ মাস ধরে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে বিক্রি করেন।

অভিযোগের ভিত্তিতে ৪ জুলাই সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া ও বনবিভাগের কর্মকর্তারা অবৈধভাবে কেটে স্টেক করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫১টি টুকরায় ১৬ শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। এতে সরকারের কয়েক লাখ টাকা রাজস্ব ফাঁকি হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, বৈধ প্রক্রিয়া ছাড়াই চা বাগান ব্যাপক হারে গাছ কেটে ফেলে। অভিযোগ রয়েছে, গাছগুলি তারা বিভিন্ন কাঠ ব্যবসায়ীর নিকট বিক্রি করেছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাঁটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন