ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজারের কমলগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২১ এপ্রিল, ২০২৬,  11:17 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী এলাকায় মুরগিবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ৩৫০টি মুরগি মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা।

এই ঘটনায় ট্রাকে থাকা দুই আরোহী আহত হয়েছেন এবং ট্রাক থেকে মুরগি লুটের অভিযোগ উঠেছে।

আহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোবারক হোসেন ও সানি আহমেদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রায় ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে ট্রাকটি সিলেটের বিয়ানীবাজারের দিকে যাচ্ছিল।

ভোর ৬টার দিকে ভানুগাছ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের ধারণা, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চালক ক্লান্ত থাকায় চোখের ঘুমে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ট্রাকটি ক্ষতিগ্রস্ত হওয়ায় খাঁচায় থাকা ৩৫০টি মুরগি ঘটনাস্থলেই মারা যায়। মুরগি সরবরাহকারী মোবারক হোসেন জানান, দুর্ঘটনায় তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, বিপদের সময়ে স্থানীয় কিছু মানুষ সহায়তা করার বদলে ট্রাক থেকে জীবিত মুরগিগুলো লুট করে নিয়ে গেছে, যা তাদের লোকসানের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আল-আমিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। মুরগি লুটের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন