ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মে দিবসে কালাইয়ে শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০২ মে, ২০২৬,  10:42 PM

news image

মহান মে দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় শ্রমিকদের অধিকার ও কল্যাণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) কালাই মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুল রহমান তালুকদার (সোহেল), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, মো. রফিকুল ইসলাম চৌধুরী (টুকু) এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম সরকার। সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কালাই উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন