ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবন্ধী দোকানদারকে মারধর

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১০ এপ্রিল, ২০২৬,  12:22 AM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী দহপাড়া এলাকায় মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী ও দরিদ্র দোকানদারকে মারধর এবং তার দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মো. ফারুক হোসেন, পিতা—মৃত আলী হোসেন, একজন জন্মগত প্রতিবন্ধী ও অসহায় মানুষ। ছোট একটি দোকানই তাঁর একমাত্র জীবিকা। পরিবার চালাতে প্রতিদিনই সংগ্রাম করতে হয় তাকে। এমন একটি মানুষের উপর হামলার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

ফারুক হোসেন জানান, মঙ্গলবার দুপুরে একই এলাকার মো. আবু রায়হান, পিতা—মৃত আক্কাস আলী, গাছ কাটাকে কেন্দ্র করে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রায়হান তাকে নির্মমভাবে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

ফারুক আরও জানান, তাকে মারধরের পর হামলাকারীরা তার দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ক্যাশবক্স ভেঙে ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং দোকানের প্রয়োজনীয় পণ্যপাট নষ্ট করে ফেলে।

প্রতিবন্ধী ও অসহায় ফারুক বলেন, “আমার এই ছোট দোকানটি ছাড়া আর কোনো আয়ের পথ নেই। দুঃখের দিনে ঋণ করে দোকানে মাল তুলেছিলাম। আজ সব ভেঙে লুট করে নিয়ে গেছে। আমি বিচার ছাড়া কিছুই চাই না।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, একজন প্রতিবন্ধী ও দরিদ্র মানুষকে এভাবে হামলা ও লুটপাট করা মানবিকতার চরম লঙ্ঘন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবু রায়হানের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন