ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

#

নিশাত শাহরিয়ার

২২ মে, ২০২৬,  11:50 PM

news image

মুন্সিগঞ্জ শহরের একটি পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ব্যক্তি হলেন পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. লাবিব ওয়াহিদ (২১) এবং রাজধানীর মিরপুর এলাকার সেনা কর্মকর্তা মো. রিপনের ছেলে মো. আজওয়াদ তৌসিফ (২১)। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৪ শিক্ষার্থী লাবিবদের দাদা বাড়িতে বেড়াতে আসেন। সেখানে তাঁরা দুপুরের খাওয়া-দাওয়া করেন। বিকেল সোয়া চারটার দিকে লাবিব ওয়াহিদ, আজওয়াদসহ ছয়জন পুকুরে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে লাবিব ও আজওয়াদ পানিতে ডুবে যান। পরে স্থানীয় ও অন্য শিক্ষার্থীরা দুজনকে ২০-২৫ মিনিট পর উদ্ধার করে জ্ঞানহীন অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, ‘বিকেল সোয়া পাঁচটার দিকে ওই দুই ছাত্রকে আমাদের হাসপাতালে আনা হয়। বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।'

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন