ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মিরপুরের শাহ আলী মাজারে বাবুল-আকবরের গানের আসর ঘিরে মাদক বানিজ্যের অভিযোগ

#

নিশাত শাহরিয়ার

১৬ মে, ২০২৬,  12:19 AM

news image

রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারের পাশে বেশ কয়েকটি স্থানে ভোররাত পর্যন্ত চলে জমজমাট গানের আসর। আর এসব গানের আসরকে কেন্দ্র করে জমে উঠে রমরমা মাদক বানিজ্য।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আকবর এবং বাবুল নামে দুই ব্যক্তির তত্ত্বাবধানে চলে এসব গানের আসর। এই দুই ব্যক্তির আধীনে রয়েছে বড় একটি সিন্ডিকেট। বিভিন্ন মহলকে ম্যানেজ করে রাত দশটার পর থেকে ভোররাত পর্যন্ত চলে গান বাজনা এবং মাদক সেবন। মাজার সংলগ্ন বেশ কয়েকটি স্থানে তাদের নেতৃত্বে চলে এই আয়োজন। গানের তীব্র আওয়াজ শোনা যায় অনেক দূর পর্যন্ত। এতে করে ব্যাহত হয় রাতের ঘুম। আর গানের আসর ঘিরে অবাধে চলে মাদক বানিজ্য। বিভিন্ন জায়গা থেকে আসা বেসুরো গলার স্বঘোষিত শিল্পীরা এসব আসরে গান করেন ভোররাত পর্যন্ত। 

গানের মাঝেই চলে মাদক কেনাবেচা এবং উপস্থিত দর্শকদের কাছ থেকে টাকা কালেকশন। প্রতি রাতে এভাবে গানের আসর বসিয়ে কালেকশন করা হয় মোটা অংকের চাঁদা। টাকা না দিয়ে কেউই স্থান ত্যাগ করতে পারে না বলে অভিযোগ করেছেন অনেকেই। আসরে উপস্থিত কম বয়েসী নারীদের মাধ্যমে করা হয় টাকা কালেকশন। টাকা দিতে অস্বীকৃতি জানালে নানারকম মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানি করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন। 

প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে গান বাজনার আয়োজন করা যায় কিনা জানতে চাইলে বাবুল নিজেকে জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সাংস্কৃতিক সম্পাদক দাবী করে বলেন, আমার দল ক্ষমতায়, আমার এসব অনুমতির দরকার হয় না। এক পর্যায়ে তিনি বলেন,  প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে এভাবেই আসর চালানো হচ্ছে। আপনার নিউজে আমার গানের আসর বন্ধ হবে না বলে জানান জিয়া মঞ্চের নেতা পরিচয়দানকারী বাবুল। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বিএনপির বিভিন্ন সারির নেতার নাম ভাঙ্গিয়ে এভাবেই অভিনব পদ্ধতিতে চলে চাঁদাবাজি এবং মাদক বানিজ্য।

প্রতি রাতেই চলে তীব্র আওয়াজের এমন অসহনীয় গান বাজনা- বেশ আক্ষেপের সাথেই জানালেন আশপাশে বসবাসকারী ভুক্তভোগীরা। শাহ আলী মাজার ঘিরে গড়ে তোলা হয়েছে বিশাল এক সিন্ডিকেট যারা মিথ্যা রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করে গড়ে তুলেছেন অস্থিতিশীল পরিবেশ। 

এ বিষয়ে রাজধানীর দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এছাড়া শাহ আলী থানার অফিসার ইনচার্জও প্রশাসনের অনুমতি ছাড়া এমন আয়োজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন