ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে হাসিব বিশ্বাসের তীব্র নিন্দা

#

ইমরান হোসেন (খুলনা)

১০ এপ্রিল, ২০২৬,  12:02 AM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের বাসিন্দা হাসিব বিশ্বাস তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

গত ২৭ মার্চ ২০২০ তারিখে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত “সুন্দরমহল খেয়াঘাট থেকে ইয়াবাসহ যুবক আটক” শিরোনামের সংবাদের একটি অংশে নিজের নাম জড়ানোয় তিনি এ প্রতিবাদ জানান।

হাসিব বিশ্বাস বলেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, নাবালক অবস্থায় একটি জমি ক্রয় করার পর বর্তমানে সাবালক হয়ে মিউটেশন সম্পন্ন করলেও পুনরায় জমি ক্রয়ে অসম্মতি জানানোর কারণে একটি পক্ষের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

তিনি আরও জানান, তার কোনো ধরনের কার্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই এবং যে কার্যাদেশের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

তার অভিযোগ, একটি পক্ষ পরিকল্পিতভাবে ভুয়া গল্প তৈরি করে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, যার ফলে তিনি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

হাসিব বিশ্বাস দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্ট পত্রিকাগুলোকে বিষয়টি পুনরায় তদন্ত করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি, প্রকাশিত প্রতিবেদনের সংশ্লিষ্ট অংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন