ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মা ও চার বছরের সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৯ ডিসেম্বর, ২০২৫,  4:47 PM

news image

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও তার চার বছর বয়সী ছোট্ট সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৮শে ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উত্তর বড়ডহর গ্রামের স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং তাদের একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহা (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জুড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। একই সঙ্গে মা ও চার বছরের শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ আরোও জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জুড়ী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন