ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মাহিগঞ্জ থেকে জাহাজ কোম্পানী রুটে ভাড়া নিয়ে ইজিবাইক চালকদের দৌরাত্ম্য

#

নিশাত শাহরিয়ার

০৪ জুন, ২০২৬,  4:22 PM

news image

রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত ২৯ নং ওয়ার্ডের ব্যস্ততম এলাকা মাহিগঞ্জ থেকে নগরীর জাহাজ কোম্পানী মোড় পর্যন্ত ভাড়া নিয়ে ইজিবাইক চালকদের যাত্রী হয়রানি একেবারে অসহনীয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন নিয়মিত যাত্রীসহ ভুক্তভোগী জনসাধারন।

ইজিবাইক চালকদের অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে ভুক্তভোগী যাত্রীরা জানান, মাহিগঞ্জ থেকে জাহাজ কোম্পানী/পায়রা চত্বর পর্যন্ত ইজিবাইকে জনপ্রতি নির্ধারিত ভাড়া ১০ টাকা। কিন্তু ইদানিং এই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ১৫ টাকা করে নিচ্ছে অধিকাংশ ইজিবাইক চালক। অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে দূর দূরান্তের যাত্রীদের হয়রানি করা হচ্ছে বেশি। আবার নারী যাত্রীদের প্রতি আরো বেশি নির্দয় আচরণ করছে ইজিবাইক চালকরা- এমন অভিযোগও রয়েছে। পরিস্থিতি বুঝে তাদের কাছে কখনো কখনো ২০ টাকা ভাড়া আদায় করা হয় বলে জানিয়েছেন এই রুটে চলাচলকারী বেশ কয়েকজন নারী যাত্রী। 

এ বিষয়টি দেখভালের জন্য রংপুর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন অত্র এলাকার ভুক্তভোগী যাত্রী সাধারণ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন