ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

#

মতিন গাজী (যশোর)

০৩ মার্চ, ২০২৬,  5:39 PM

news image

যশোরের অভয়নগরে নিজ ঘরের ভেতর মাদকসেবনের দায়ে তুহিন মোড়ল (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- ও একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জেল-জরিমানার দ- দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।দণ্ডপ্রাপ্ত তুহিন মোড়ল আমডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।  

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ ঘরের ভেতর মাদকদ্রব্য সেবনের দায়ে তুহিন মোড়ল নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- ও একশত টাকা জরিমানা করা হয়।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরণীর ক্রমিক ২১ মোতাবেক একজন মাদকসেবী যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন