ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মাদক কোনো সমাধান না, এটা জীবন ধ্বংসের কারণ: এটিএম কামরুল ইসলাম

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১১ জুন, ২০২৬,  11:19 PM

news image

মাদক কোনো সমস্যার সমাধান না, বরং এটা জীবন ধ্বংসের অন্যতম কারণ" একথা বলে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।  

বৃহস্পতিবার (১০ জুন) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের "তথ্য আপা" প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ ও মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় "গ্রাম আদালত" বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম। বাল্যবিবাহের কুফল, আইনি শাস্তি এবং এটা প্রতিরোধে গ্রামীণ নারীদের সচেতন ও সোচ্চার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।  

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক বর্জন এবং পরিবার থেকে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। স্বল্প সময়ে, কম খরচে এবং ঘরের কাছেই আইনি সেবা পেতে গ্রাম আদালতের কার্যকারিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বার্ষিক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।  

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব জাকির হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক নারী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা একটা প্রগতিশীল ও অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।  

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন