ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মাদকাসক্ত যুবকের জেল-জরিমানা

#

মতিন গাজী (যশোর)

১১ এপ্রিল, ২০২৬,  8:13 AM

news image

যশোরের অভয়নগরে মাদক সেবনের পর প্রকাশ্যে মাতলামি করার দায়ে হাফিজুর খাঁ (৩৫) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর খাঁ চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা এবং আজগার আলী খাঁ’র ছেলে। আদালত সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকাল প্রায় ১০টার দিকে চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় গাঁজা সেবনের পর মাতলামি করে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৫(৫) ধারায় তাকে তাৎক্ষণিকভাবে এই দণ্ড দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন