ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মহেশখালীতে একাধিক মামলার আসামি বাচ্চু গ্রেপ্তার

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০৩ জানুয়ারি, ২০২৬,  1:28 AM

news image

কক্সবাজারের মহেশখালীতে যুবদল কর্মী তোফায়েল হত্যাসহ ১২টি মামলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাচ্চু কালারমারছড়ার মৃত সোলাইমানের ছেলে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিহতের পরিবার জানায়, চাঁদা না পেয়ে তোফায়েলকে মৎস্য প্রকল্প থেকে তুলে নিয়ে পাহাড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, যৌথ বাহিনীর একাধিক অভিযান এড়িয়ে গেলেও এবার শেষ রক্ষা হয়নি বাচ্চু। গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে এসেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন