ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ ডিসেম্বর, ২০২৫,  5:01 PM

news image

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে নিজের নামে জায়গা করে নেয়।

দিবসটি উপলক্ষে সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গণকবরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ জাফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন