ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

#

নিশাত শাহরিয়ার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  3:06 AM

news image

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। তার এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

শনিবার শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল ও মন্ত্রিপরিষদ সচিবের পদে এম সিরাজ উদ্দিন মিয়ার অতিরিক্ত দায়িত্ব সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হয়েছে।

শেখ আব্দুর রশীদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে তাকে চুক্তিভিত্তিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়।

ওই বছরের ৮ অক্টোবর শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী শেখ আব্দুর রশিদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন