ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মনোহরদী প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের ১ম কেন্দ্রীয় পরীক্ষায় আলোড়ন

#

মাহমুদুল হাসান লিমন (নরসিংদী)

২৬ অক্টোবর, ২০২৫,  10:24 PM

news image

মনোহরদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “মনোহরদী প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদ”-এর আয়োজনে ১ম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা-২০২৫। পুরো উপজেলাজুড়ে ছয়টি বিভাগে প্রায় ৮০০ (আটশত) শিক্ষার্থী অংশগ্রহণ করে এ পরীক্ষায়।

নুরানী, নাজেরা ও হিফজ বিভাগে একাধিক গ্রুপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। পরীক্ষার দায়িত্বে ছিলেন নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট হাফেজ, আলেম ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী।

বিচারকগণ জানান, এ ধরনের সুষ্ঠু, মানসম্মত ও সংগঠিত পরীক্ষা স্থানীয় পর্যায়ে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তারা শিক্ষার্থীদের পাঠদক্ষতা, তেলাওয়াত ও হিফজ মানের প্রশংসা করে বলেন—“এমন মানসম্মত আয়োজন দেশে প্রাইভেট মাদরাসার মধ্যে সত্যিই বিরল।”

এদিকে সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আনোয়ার শাহ এবং সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রাশেদুল হাসান তানিম এক যৌথ বিবৃতিতে জানান, আগামী মাসের শুরুতেই পুরো উপজেলাব্যাপী এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

মনোহরদী প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের এই উদ্যোগ মনোহরদী তথা নরসিংদী জেলার ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন