ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড জাতীয় শিক্ষা সপ্তাহে স্কুল ক্যাটাগরিতে শিক্ষকদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গেটে ভুমিদস্যুদের প্রতিবন্ধকতা গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পীরগঞ্জ পৌরসভায় ময়লার স্তূপে চরম জনদুর্ভোগ ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল রাজধানীর দক্ষিণখানে রাস্তা নিয়ে এলাকাবাসীর অবর্ণনীয় ভোগান্তি হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বটিয়াঘাটায় ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

#

মাহমুদুল হাসান লিমন (নরসিংদী)

১২ জুন, ২০২৬,  10:33 PM

news image

নরসিংদীর মনোহরদী উপজেলার মইষাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘মানারাকান্দা হিলফুল ফুজুল যুব সংঘ’।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখপুর কে. ইউ. ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মজিবুর রহমান বজু এবং মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ও আবাবিল যুব সংঘের সভাপতি মো. আল মমিন হোসাইন সজিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক তুষারুজ্জামান, দপ্তর সম্পাদক তানজির তুহিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও বাসযোগ্য করে তোলে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।