ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জহরত আবিদসহ সংসদ সদস্যবৃন্দ শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

মনে-প্রানে আওয়ামী লীগ করা অপু বিশ্বাসের তারেক রহমানের প্রতি সমবেদনা

#

নিশাত শাহরিয়ার

১০ জানুয়ারি, ২০২৬,  2:56 AM

news image

মনে প্রানে আওয়ামী লীগের কর্মী দাবি করা ঢালিউড  নায়িকা অপু বিশ্বাস এবার সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতি সমবেদনা জানান। তার গ্রামের বাড়ি বগুড়া বলেও উল্লেখ করেন চিত্রনায়ক শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তারকাদের ভীড়ে বেশ প্রভাবশালী ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহও করেছিলেন তিনি।

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহের পর সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।

সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা অনেক আগেই প্রকাশ করেছিলেন বলে জানান অপু বিশ্বাস। সেসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন 'আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম।

তিনি আরও বলেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন