ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মধুপুরে আদিবাসীদের আচিক মিচিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

০১ মে, ২০২৬,  5:06 AM

news image

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আচিক মিচিক সোসাইটি (আমস্)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মালতি নকরেকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক সুলেখা ম্রং। তিনি জানান, গত ২৪ এপ্রিল প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নির্ধারিত তারিখ থাকলেও বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরবর্তীতে অনুকূল পরিবেশে আজ তা উদযাপন করা হচ্ছে।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিটের পরিচালক নিহির মৃ, গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ)-এর সাধারণ সম্পাদক অজয় চিসিম, সাংবাদিক মো. লিটন সরকার, ইউপি সদস্য লোকাশ রেমা, তুহিন নকরেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আচিক মিচিক সোসাইটি দীর্ঘদিন ধরে আদিবাসী নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমন উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে মালতি নকরেক বলেন, “নারী সংগঠন হিসেবে আমরা অনেক দূর এগিয়েছি। তবে নারীদের সার্বিক উন্নয়নে পুরুষদেরও এগিয়ে আসতে হবে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পাহাড়ি বনাঞ্চলের আদিবাসী নারীরা এখনও পিছিয়ে রয়েছে। তাদের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং উপস্থিত অতিথি ও সদস্যরা সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন