ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় ৮ কোটি টাকায় নির্মিত মৎস্য ভবন অব্যবহৃত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৪ জুন, ২০২৬,  12:03 AM

news image

ভোলা সদর উপজেলার কাইচ্চা ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অধীনে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক ভবন এখনো ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। নির্মাণ কাজ শেষ হলেও ভবনটিতে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা—যেমন মাত্র ১০০ গজ সংযোগ সড়ক, একটি বরফকল এবং একটি শক্তিশালী জেনারেটর—এখনো স্থাপন করা হয়নি।

এ কারণে ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যার ফলে স্থানীয় মৎস্যজীবী, মাছ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা একাধিকবার মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

স্থানীয় মৎস্যজীবীদের অনুরোধে ভোলা জেলা শ্রমিক পার্টির সভাপতি ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব জামাল উদ্দিন চকেট  আজ ভবনটি পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, “সরকার মৎস্যজীবী ও ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে ৮ কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে ঠিকাদার অভিজ্ঞ প্রকৌশলীর তত্ত্বাবধান ছাড়াই নিম্নমানের কাজ সম্পন্ন করেছেন এবং ভবনটিকে ব্যবহার উপযোগী করার মতো কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।”

তিনি আরও বলেন, “ভোলার নদ-নদীতে উৎপাদিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ দেশের চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে, যা সরকারের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক।

তিনি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো—রাস্তা, বরফকল ও জেনারেটর স্থাপন করে ভবনটি চালু করার জন্য জোর দাবি জানান এবং ভোলা জেলা প্রশাসককে বিষয়টি সরেজমিনে তদন্ত করার আহ্বান জানান।

উক্ত বিষয়ে এলাকাবাসী ও মৎস্য সংশ্লিষ্টরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ভবনটি কার্যকর করবে, যাতে মৎস্যজীবী ও ব্যবসায়ীরা এর সুফল ভোগ করতে পারেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন