ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় ৮ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০৩ মে, ২০২৬,  12:04 PM

news image

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

২ মে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আভিযানিক দলটি ভোলা সদর মডেল থানার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ ইলিশা (লক্ষীপুর লঞ্চঘাট) মোস্তফার খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (২০) কে ৮ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান (২০), পিতা-মোঃ মুছা, সাং-দক্ষিণ হালুদিয়া, ০৭নং ওয়ার্ড, ১নং বাগান বাজার ইউনিয়ন, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন