ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০১ মে, ২০২৬,  10:01 PM

news image

সুস্থ্য শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ বেলায়েত হোসেন।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতির ওপর গুরুত্বারোপ করেন। মে দিবসের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে শ্রমিক ও মালিকের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, ভোলা এবং উপমহাপরিদর্শকের কার্যালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বরিশাল।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে র‍্যালিটির শুভ উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমজীবী মানুষের সংহতি ও অধিকারের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন