ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২১ মে, ২০২৬,  11:30 PM

news image

পবিত্র ঈদুল আজহা–২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মো: আলী হোসেন ফকির এর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

আজ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ০২ জন পুলিশ সদস্যের পরিবারের নিকট আইজিপি মহোদয়ের প্রেরিত শুভেচ্ছা বার্তা ও উপহার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে ভোলা জেলা পুলিশ সর্বদা সহমর্মিতার সাথে পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন