ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় তিন দিনের সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৭ এপ্রিল, ২০২৬,  1:44 AM

news image

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তিন দিনের সরকারি সফরে ভোলায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বরিশাল হয়ে বিকেলে তিনি ভোলায় আসেন।

স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)-এ এটি তার প্রথম সফর হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ভোলা সার্কিট হাউজে পৌঁছালে দুপুর ২টা ১৫ মিনিটে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানো হবে: সৈয়দ শাফকাতসফরসূচি অনুযায়ী, বিকেল ৫ টায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

পরদিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

সফরের শেষ দিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। পরে বেলা ১১টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন